মহম্মদ আজহারউদ্দিনকে সরিয়ে দেওয়া হল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে।
দি নিউজ লায়ন; মহম্মদ আজহারউদ্দিনকে সরিয়ে দেওয়া হল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবেই আজহারকে সভাপতি পদ থেকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে এইচসিএ।
সেইসঙ্গে আজহারের বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ রয়েছে তার তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া অবধি আজহারকে সাসপেন্ড করার পাশাপাশি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সদস্যপদও খারিজ করা হয়েছে।

Post a Comment